Views Bangladesh Logo

গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

সংবাদ পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই ছয়জনকে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করা হয়। বিজিবির সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের পরিচয় ও কী কারণে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ