দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩১ মে) ভোর ৫টার দিকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করেন। আটকদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটকদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক আইনগত কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রচলিত আইনে মামলার প্রক্রিয়াও চলছে।
তিনি আরও জানান, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে