আরাকান আর্মির হাতে আটক ৫ জেলেকে ফেরত আনলো বিজিবি
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করেন।
ফেরত আনা বাংলাদেশি জেলেরা হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপের আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে