Views Bangladesh Logo

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরীন আক্তার এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে ১৮ আগস্ট সব ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়েছে।

হারুন অর রশীদ কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়কারীকে ‘নিরাপত্তার কারণে’ আটক করার জন্য ব্যাপকভাবে সমালোচিত হন। পরে তাকে গোয়েন্দা শাখা থেকে অপরাধ ও অপারেশন বিভাগে বদলি করা হয়।

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে হারুন জনসম্মুখে তেমন আসেননি।

তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার দুর্নীতি ও অবৈধ সম্পদের তদন্ত করতে যাচ্ছে। এ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তার কর ফাঁকি বিষয়ে তদন্ত শুরু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ