Views Bangladesh Logo

সাবেক স্পিকার ও তার স্বামী-সন্তানের ব্যাংকের তথ্য তলব

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী ও সন্তানসহ পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এ সংক্রান্ত একটি চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, পুত্র সৈয়দ এবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইন এবং মো. শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিরীন শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে তিনি সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেক্ষেত্রে গত ২ সেপ্টেম্বর স্পিকার হিসেবে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করা হয়। সে দিনই পদত্যাগপত্র কার্যকর করা হয় বলে সরকারি এক গেজেটে জানানো হয়েছে।

এদিকে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার আরেক আসামি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ