সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (২ মার্চ) বিএফআইইউর পক্ষ থেকে ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও নথিপত্র বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, তার বিরুদ্ধে দূর্নীতিদমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এদিকে ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন।
বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে