নওফেল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব ব্যাংকে পাঠায় বিএফআইইউ।
জানা গেছে, মহিবুল হাসান ছাড়াও তার বাবা-মা এবং স্ত্রী ও সন্তানদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোও জব্দ করা হয়েছে।
আরও জানা গেছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের সদস্যদের নামে অ্যকাউন্ট খোলার হিসাব ও লেনদেনের বিবরণীসহ আনুষঙ্গিক সব তথ্য বিএফআইইউতে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা-মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে