সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে গোয়েন্দা বিভাগ
ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (২ অক্টোবর) এক চিঠিতে বিএফআইইউ এ তথ্য চেয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পাঁচ কর্মদিবসের মধ্যে সাকিব ও তার স্ত্রীর ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে