ফিফার কংগ্রেসে যেতে পারেননি বাফুফের কর্মকর্তা মাহফুজা
ফিফার কংগ্রেসে যোগ দিতে প্যারাগুয়েতে যেতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার (কিরণ)।
সোমবার দিবাগত রাতে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তাঁকে। তবে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফিফার ৭৫তম কংগ্রেসে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন।
সোমবার ভোর ৪টার সময় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তিনজনের। কিন্তু বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক প্যারাগুয়ের ফ্লাইট ধরলেও মাহফুজাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।
ইমিগ্রেশন সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুর্নীতির অভিযোগে মাহফুজা আক্তারকে বিদেশযাত্রা থেকে আটকানো হয়েছে।
তবে এব্যাপারে মাহফুজার কোন বক্তব্য পাওয়া যায় নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে