Views Bangladesh Logo

নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে ডিলারদের সতর্ক করল বিএফএ

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন এবং গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনী বার্তা জানানো, বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ এবং অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে বিএফএ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে এর দায় যেন ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ