Views Bangladesh Logo

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ অব্যাহত রেখেছে বেক্সিমকো শ্রমিকরা

 VB  Desk

ভিবি ডেস্ক

কেয়া বেতনের দাবিতে টানা সপ্তম দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, বুধবার (১৯ নভেম্বর) সকাল আটটা থেকে মহাসড়কের চক্রবর্তী মোড় অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এসআই মঞ্জুর জানান, বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের গার্মেন্টস ও সিরামিক কারখানায় ৪১ হাজার শ্রমিক কর্মরত। তাদের মধ্যে পোশাকশ্রমিকরা এক সপ্তাহ ধরে সড়ক অবরোধ করে আসছেন।

শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসে বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণের প্রতিশ্রুতি দিলেও এখনো আলোচনা হয়নি। তাই ফের রাস্তায় নেমেছেন তারা।

বেতন না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

গত এক সপ্তাহ ধরে বারবার চেষ্টা করেও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ