বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
অক্টোবরের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
শনিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ৫২ মিনিটে তারা চক্রবর্তী মোড় অবরোধ করে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে