জেট ফুয়েলের মূল্য ৭৩% বাড়ালো বিইআরসি
হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির এক সূত্র জানায়, এক ধাক্কায় জেট ফুয়েলের দাম প্রায় ৭৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা করা হয়েছে, যা লিটারপ্রতি ৮১ টাকা ৭৭ পয়সা বৃদ্ধি। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ১৮ মার্চ মধ্যরাত (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে