Views Bangladesh Logo

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরের কার্যক্রম শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

বিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। টানা ৫ দিন পর আবারও আগের চেহারায় ফিরতে শুরু করেছে বন্দর।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়। তবে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরলেও কাজ হচ্ছে ঢিলেঢালাভাবে। অধিকাংশ অফিস খুলছে দেরিতে।

বেনাপোল স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক রাসেদুল সজিব জানান, টানা ৫ দিন পর বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে। বন্দর ও কাস্টমস খুলেছে।

টানা কয়েকদিনের ছুটির ক্ষতি পুষিয়ে নিতে বন্দরে রাত-দিন কাজ করা হবে বলেও জানান তিনি।

এদিকে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু সদ্দার বলেন, সোমবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। বিকেল থেকে কাজের গতি বাড়বে।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানিয়েছেন, আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ