Views Bangladesh Logo

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গোপীবাগে চলন্ত ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে ট্রেনে আগুন দেয়া হয়েছে নাকি কোনো দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ