Views Bangladesh Logo

গবেষণায় বাংলাদেশের শীর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

গবেষণায় বাংলাদেশের শীর্ষে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন প্রকাশিত ২০২৬ সালের র‍্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।

সিমাগোর ২০২৬ সালের র‍্যাংকিংয়ে মোট ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশভিত্তিক র‍্যাংকিং অনুযায়ী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে।

২০২৫ সালে এই বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে সপ্তম স্থানে ছিল।

সিমাগোর ওয়েবসাইট অনুযায়ী, এই র‍্যাংকিং প্রকাশ করা হয় তিনটি সূচকের ভিত্তিতে; গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন। প্রতিটি সূচক অনুযায়ী আলাদা র‍্যাংকিং প্রকাশ করা হয় এবং সব সূচকের সমন্বয় করে মোট র‍্যাংকিংও প্রকাশ করা হয়। মোট র‍্যাংকিংয়ে গবেষণার ওজন ৫০%, উদ্ভাবনের ৩০% এবং সামাজিক প্রভাবের ২০%।

র‍্যাংকিং তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। তিনটি বিভাগে মোট অবস্থান অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছয় নম্বরে রয়েছে। তবে শুধুমাত্র গবেষণা বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে, ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এগারো নম্বরে অবস্থান করছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যাবলির মধ্যে একটি। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রচেষ্টা সবসময় চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ