Views Bangladesh Logo

বেগম রোকেয়া দিবস আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

জ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মবার্ষিকী ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষ্যে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদানসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পৃথক বাণীতে বেগম রোকেয়ার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তারা বেগম রোকেয়া পদক পাওয়া নারীদের অভিনন্দন জানান। নারী শিক্ষার প্রসার ও সমাজে নারীর অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান অনন্য বলে উল্লেখ করেন তাঁরা।

আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪’ কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির উদ্যোগে রংপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করা বেগম রোকেয়া বিশ শতকের শুরুর দিকে বাঙালি মুসলমান সমাজে নারী স্বাধীনতার পক্ষে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ ও অবরোধবাসিনী। মাত্র ৫২ বছর বয়সে ১৯৩২ সালের এই দিনে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জন্ম ও মৃত্যুর দিনটি বাংলাদেশে বেগম রোকেয়া দিবস হিসেবে উদযাপিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ