Views Bangladesh Logo

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

 গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে। আগামীকাল রোববার ঢাকার ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন।

মন্ত্রণালয় জানায়, বেগম খালেদা জিয়াকে আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদানের জন্য এবং গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হচ্ছে।

অন্যান্য বছরের মতো এ বছরও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত করা হবে। অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নুরবানু কবীর, জীবনসংগ্রামে জয়ী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় মোছা. আফরোজা ইয়াসমিনকে এই সম্মাননা দেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ