Views Bangladesh Logo

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক (৬৫) মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

এনামুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’

এর আগে গত ১২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এনামুল হক।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান বলেন, গত ১২ জানুয়ারি অসুস্থজনিত কারণে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা এনামুল হককে ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

মৃত এনামুলের ছেলে মো. রাসেল জানান, তার বাবা এনামুল হক হাবিলদার ছিলেন। হত্যা মামলায় তার ১০ বছরের সাজা হয়েছিল। ওই সাজার এরইমধ্যে শেষ হয়েছে। বিস্ফোরক মামলায় আটক ছিলেন তিনি। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংমধ্যপাড়া গ্রামে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ