Views Bangladesh Logo

সমুদ্রের সম্পদ আহরণে আধুনিক জাহাজ কিনবে সরকার: প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বার সমুদ্রের সম্পদ আহরণে সরকার আধুনিক জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিরোধী দলে থেকেও সংসদে কোস্ট গার্ড আইন পাস করেছিল আওয়ামী লীগ। এখন সমুদ্রে বাংলাদেশ নিজস্ব সীমানার মালিক হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এটি সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার।

রবিবার (১০ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময়ে তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কোস্টগার্ডের ভি স্যাটনেট সিস্টেমও উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, সমুদ্রসীমা আইন জাতির পিতাই প্রথম করেছিলেন। কিন্তু ’৭৫- এর হত্যাকাণ্ডের পর দায়িত্বে আসা কোনো সরকারই কোনো উদ্যোগ নেয়নি।

এ সময় একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ডকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই বাহিনীর জন্য ডকইয়ার্ড নির্মাণ হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়ায়। এ ছাড়া আরও দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্টগার্ডে। আরও যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সরকার প্রধান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কোস্ট গার্ডকেও ভূমিকা রাখতে হবে। জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে।

এ ছাড়াও দেশ ও দেশের অর্থে কেনা প্রতিটি জিনিসের যত্ন নিতে কোস্টগার্ডের সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ