Views Bangladesh Logo

তামিম ইকবালকে বিসিসিআই'র ভাইস প্রেসিডেন্টের অভিনন্দন

বিসিবি সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা।

টুইটারে রাজিব শুক্লা লিখেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিসরেও ক্রিকেটের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।'

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে অনিয়ম ও দূর্বলতা খুজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি। সেটির প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত করে তামিম ইকবালকে সভাপতি করে এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিসিবির এডহক কমিটিতে তামিম ছাড়া জায়গা পেয়েছেন মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান ও তানজিল চৌধুরি।

বিসিবির সাবেক পরিচালকদের মধ্যে সেখানে সুযোগ পেয়েছেন ফাহিম সিনহা। আগামী ৩ মাসের মধ্যে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর এডহক কমিটি নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে।

গতকাল সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটির মেয়াদ তিন মাস।

আমিনুল ইসলামের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলেও জানিয়েছেন এই এনএসসির পরিচালক। এদিন বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্টের বিস্তারিত তথ্য জানানো হয়।

এদিকে তামিম ইকবালে নেতৃত্বাধীন সেই এডহক কমিটিকে অবৈধ দাবি করেছেন বুলবুল।

সরকারি হস্তক্ষেপের মাধ্যমে বুলবুলের পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছেন বিসিবির সাবেক সভাপতি। এমন পরিস্থিতিতে এডহক কমিটি যাতে কাজ করতে না পারে সেজন্য আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন বুলবুল।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন দাবি করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ