Views Bangladesh Logo

দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বুলবুলের দেশে ফেরার কথা রয়েছে সপ্তাহখানেকের মধ্যে। বিসিবি পরিচালকদের খুদে বার্তায় তিনি জানিয়েছেন, নিজ নিজ কমিটির কাজ আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যেতে। দেশের বাইরে থাকলেও তিনি অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সক্রিয় থাকবেন।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী দেশের সংবাদমাধ্যমকে বলেছেন, “বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।”

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না। তবে বাংলাদেশকে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে না যাওয়ায় বিসিবিকে আইসিসি ও পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ রাখতে হয়েছে। বাংলাদেশ নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানালেও, আইসিসি চূড়ান্তভাবে তাদের দাবি প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ