এশিয়ান গেমসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিসিবির জরিমানার মুখে ৩ ক্রিকেটার
এশিয়ান গেমসে গেলেও শেষ পর্যন্ত স্বর্ণপদক জয়ের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের ব্যর্থতার পর এবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের বিরুদ্ধে।
এশিয়ান গেমস চলাকালে টিম ম্যানেজমেন্টের অনুমতি কিংবা অবগতির বাইরে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে বিসিবি ক্রিকেট বোর্ড। বিষয়টি নজরে আসার পর ওই তিন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
তবে দলনেতা লিটন দাসের ভাষায়, ‘এশিয়ান গেমস থেকে যে খাবার আমাদের দেওয়া হচ্ছে, সেটা যখন খাওয়ার উপযোগী হচ্ছে না, তখন তো খেতে গেলে বাইরে যেতে হবেই।’
সূত্রের দাবি, নিয়ম ভঙ্গের কারণে প্রত্যেক ক্রিকেটারকে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠাকিভাবে কিছু জানায়নি বিসিবি।
মতামত দিন