Views Bangladesh Logo

সব ক্যাপ্টেনকে ‘ক্যাপ্টেন্স কার্ড’ দিল বিসিবি

জাতীয় ক্রিকেট দলের সব অধিনায়ককে ‘ক্যাপ্টেন্স কার্ড’ তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অধিনায়কদের হাতে কার্ড হস্তান্তর করেন তিনি।

এই কার্ডের আওতায় দুটি সুবিধা পাবেন টাইগার অধিনায়করা। প্রথমত, আইসিসি ও এসিসিসহ বাংলাদেশের যেকোনো ক্রিকেট ম্যাচ টিকিট ছাড়া দেখতে পারবেন তারা। দ্বিতীয়ত, জাতীয় দলের সক্রিয় খেলোয়াড়দের মতো অবসরপ্রাপ্ত অধিনায়করাও বিসিবির স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন।

পুরুষ দলের পাশাপাশি নারী দলের অধিনায়কদেরও এই কার্ড দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, নাঈমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তজা ও খালেদ মাসুদ পাইলট উপস্থিত না থাকলেও তারাও এই সুবিধা পাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ