Views Bangladesh Logo

মিরাজ ও লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের অধিনায়কত্বের মেয়াদ বাড়িয়েছে।

শনিবার (৪ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

গত বছর জুনে এক বছরের চুক্তিতে মিরাজকে ওডিআই দলের, আর লিটনকে টি-২০ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে।

অধিনায়ক হিসেবে মিরাজ দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক সিরিজ জয়ে বোর্ডের নজর কাড়েন। এর ফলে ২০২৭ সাল পর্যন্ত ওডিআই দলকে নেতৃত্ব দেওয়ার ‍সুযোগ পাচ্ছেন তিনি।

অন্যদিকে ধারাবাহিকতা বজায় রাখতে লিটনকে টি-২০ অধিনায়ক হিসেবে ২০২৮ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দায়িত্বে রেখেছে বোর্ড।

এ বিষয়ে বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “ধারাবাহিক নেতৃত্ব অধিনায়ককে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।”

এছাড়াও বোর্ড মিটিংয়ে খেলোয়াড় পুরস্কার অনুষ্ঠান পুনরায় শুরু, ক্রীড়া সাংবাদিকদের জন্য বিদেশে স্কলারশিপ, এবং ত্রৈমাসিক ক্রীড়া জার্নাল প্রকাশের পরিকল্পনাও আলোচনা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ