৭ জুন বিসিবির নির্বাচন, তফসিল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ মে) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ২০ ও ২১ মে। আগ্রহী প্রার্থীরা মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে। এরপর যাচাই-বাছাই, প্রত্যাহারসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজনের ইচ্ছা প্রকাশ করলে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচনের মাধ্যমে আগামী মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে, যা দেশের ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে