Views Bangladesh Logo

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বইছে পরিবর্তনের হাওয়া। ইতোমধ্যে কয়েকজন পরিচালক পদত্যাগ করেছেন। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি নাম। পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। ২০১৩ সাল থেকে বিসিবিতে নানা ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তিনি।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি পরিচালকের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন সুজন।

২০১৩ সালে বিসিবিতে যোগ দেন সুজন। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে নির্বাচনে হারিয়ে বিসিবি পরিচালক হন তিনি। এরপর থেকে বিসিবি পরিচালক হিসেবে নির্দিষ্ট কোনো বিভাগের দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় দলের ম্যানেজার, টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন সুজন। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ