Views Bangladesh Logo

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, তামিমের নেতৃত্বে এডহক কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

আমিনুল এহসান জানান, তিন মাস মেয়াদে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইলে জানানো হয়েছে এবং এডহক কমিটির সদস্যদের নামও পাঠানো হয়েছে।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ