Views Bangladesh Logo

দুই নতুন নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।

বিসিবি জানিয়েছে, প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া তাদের বিচারিক ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগে পারদর্শী হতে হবে।

নতুন নির্বাচকরা দুই বছরের জন্য নিয়োগ পাবেন এবং তাদের দায়িত্ব হবে জাতীয় দল ও ‘এ’ দলের খেলোয়াড় নির্বাচন করা। পাশাপাশি, পাইপলাইনে থাকা খেলোয়াড়দের প্রতিভা ও উন্নতির দিকে নজর রাখাও তাদের দায়িত্বের মধ্যে থাকবে।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি। এছাড়া গত অক্টোবরে আব্দুর রাজ্জাকও বিসিবির সঙ্গে নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। লিপু ও রাজ্জাকের জায়গায় এবার নতুন দুইজন নির্বাচক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে একজন হবেন প্রধান নির্বাচক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ