স্টার্ট-আপ কোম্পানির জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চার দিনব্যাপী 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫'-এর 'বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫' শীর্ষক সেশনে অংশগ্রহণ করে এসব তথ্য জানান কেন্দ্রেীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
ড. আহসান বলেন, এই তহবিল থেকে শুধু স্টার্ট-আপ কোম্পানিগুলোকে মূলধন সরবরাহ করা হবে।
সেশনটির মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী।
তানভীর বলেন, ‘দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী এবং স্টার্ট-আপ উদ্যোগের চাহিদা রয়েছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এই খাতে বিনিয়োগ এখনো কম।’
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা। আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং আইসিটি খাতের প্রতিনিধিরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে