Views Bangladesh Logo

মুদ্রানীতি ঘোষণা হবে বুধবার

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় অংশের মুদ্রানীতি ঘোষণা করা হবে বুধবার (১৭ জানুয়ারি)। সেদিন বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নর মূল্যস্ফীতি পরিচালনা, বেসরকারী খাতে ঋণের প্রবাহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করার ক্ষেত্রে মুদ্রানীতির প্রভাব সম্পর্কিত বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ