Views Bangladesh Logo

এখন থেকে ডলারের অগ্রিম বুকিংয়ের সীমা ৩ মাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ডলারের অগ্রিম বুকিংয়ের সময়সীমা এক বছর থেকে তিন মাসে কমিয়ে আনল বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) একটি নতুন প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক বলেছে, ডলারের অগ্রিম বুকিংয়ে নির্ধারিত সময়সীমা আগে এক বছর বলা হলেও এখন তা কমিয়ে তিন মাস নির্ধারণ করা হল। অর্থাৎ দেশের আমদানিকারকেরা সর্বোচ্চ ৩ মাসের জন্য ডলারের অগ্রিম বুকিং দিতে পারবেন। এক্ষেত্রে উল্লেখিত সময় অনুযায়ীই ডলারের ভবিষ্যৎ দাম নির্ধারণ করবে ব্যাংকগুলো। বর্তমানে ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারিত আছে।

এক্ষেত্রে তিন মাসের জন্য অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ডলার ক্রয়কারীকে দিতে হবে ১১৩ টাকা ৮৫ পয়সা।

এর আগে গত রবিবার (২৪ সেপ্টেম্বর) ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) প্রতি ডলারে ১২৩ টাকা ৩৫ পয়সা নির্ধারণের নতুন নিয়ম চালু করে তা এক বছরের আগাম বুকিংয়ের সুযোগ রাখা হয়। তবে এই সিদ্ধান্ত জানানোর একদিনের মাথায় তার এই ভবিষ্যৎ বুকিংয়ের সময়সীমা ফের সংশোধন করা হয়েছে।

আগাম ডলার বুকিংয়ের নির্দেশনায় জনমনে শঙ্কা সৃষ্টি হয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আগামীতে ডলার সংকট আরও বাড়বে। ভবিষ্যতের জন্য ডলার বুকিংয়ের সুযোগ একটি নিয়মিত কার্যক্রম। ডলার সংকট যে আরও বাড়বে বিষয়টা এমন নয়। তাই এ বিষয়ে ভয় বা শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের(বিবি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের এ কথা বলেন।

এ বিষয়ে বিবির মুখপাত্র মেজবাউল হক বলেন, ডলার বুকিং একটি নিয়মিত বিষয়। বড় বড় প্রতিষ্ঠান আমদানি মূল্য যথাসময়ে পরিশোধ করতে এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। এর মানে ভবিষ্যতে ডলার সংকট আরও বাড়বে বিষয়টা এমন নয়।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ