Views Bangladesh Logo

৩ ধরনের নতুন নোট বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই করা ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে এসেছে। 'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' থিমের ওপর ভিত্তি করে তৈরি এই নতুন সিরিজের নোটগুলো সোমবার (১৮ মে) থেকে আনুষ্ঠানিকভাবে ইস্যু করা শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রাথমিকভাবে মতিঝিল কার্যালয় থেকে এই নোটগুলো বিতরণ শুরু হলেও খুব শীঘ্রই অন্যান্য আঞ্চলিক কার্যালয় থেকেও এই নতুন নোটগুলো সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ। ১০০০, ৫০০ ও ১০ টাকার পর পর্যায়ক্রমে নতুন গভর্নরের স্বাক্ষর সম্বলিত ২০, ৫০ ও ১০০ টাকার নোটও বাজারে ছাড়া হবে। তবে নতুন নোটের পাশাপাশি বর্তমানে বাজারে সচল থাকা পূর্বের সব কাগজের নোট ও কয়েন যথারীতি বৈধ হিসেবে চালু থাকবে। এর ফলে সাধারণ মানুষের লেনদেনে কোনো ব্যাঘাত ঘটবে না।

ব্যাংক কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে, ডিজাইনে পরিবর্তন এবং নতুন গভর্নরের নাম যুক্ত হলেও নোটের মূল রঙ, আকার এবং জাল নোট প্রতিরোধক নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনো রদবদল করা হয়নি। মূলত জালনোট চক্রের অপতৎপরতা রুখতে এবং দেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই নতুন সিরিজের এই নোটগুলো মুদ্রণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ