Views Bangladesh Logo

তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের আমানত উত্তোলনে চাপ বেড়ে যাওয়ায় সৃষ্ট নগদ সংকট মোকাবিলায় এ সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকটি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কাছে মোট ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল। তার মধ্যে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গ্রাহকদের আস্থা ফেরাতে ধাপে ধাপে সহায়তা দেওয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামী ব্যাংকের তারল্য সংকট দ্রুত সমাধান করা হবে এবং আমানতকারীরা টাকা উত্তোলনে কোনো সমস্যায় পড়বেন না। প্রয়োজন হলে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ