Views Bangladesh Logo

‘এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে’

 VB  Desk

ভিবি ডেস্ক

স আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে এস আলম গ্রুপের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ জানতে জানতে চাইলে গভর্নর বলেন, ‘এটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলব। আর এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে। এ সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে।’

এ সময় আমানতকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, একবারে সবাই টাকা তুলতে যাবেন না। তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না। অনেকে অতিরিক্ত সুদের লোভে টাকা ব্যাংকে রেখেছেন। এখন অধৈর্য হলে হবে না। আমানতের টাকা লস হবে এটা আমরা চাই না। তবে আমরা ছাপিয়ে আর কোনো টাকা দেব না। কারণ সেটা জাতির জন্য ভালো হবে না। তখন মূল্যস্ফীতি ১০০ শতাংশ হয়ে যাবে। যেটুকু টাকা না তুললে নয়, সেটা তোলেন।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। ডলারের দর যেহেতু একটা স্থিতিশীল পর্যায় আছে, এমন পর্যায় থাকলে আগামী ৬-৭ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে। বন্যা যদিও একটু দুশ্চিন্তা তৈরি করেছে। তবে এটাও দ্রুত ঠিক হয়ে আসবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, রিজার্ভ থেকে এখন ডলার বিক্রি করা হচ্ছে না। তাই রিজার্ভ কমার আশঙ্কা নেই। সরকারের চাহিদা আন্তঃব্যাংক বাজার থেকে মেটানো হচ্ছে।

এ ছাড়াও ব্যাংকিং কমিশন গঠন নিয়ে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং কমিশন গঠন করলেও বাংলাদেশ ব্যাংক সেখানে অন্তর্ভুক্ত থাকবে। মাস খানেকের মধ্যে এটা করা হবে। বিদেশি এক্সপার্ট নেওয়া হবে। শ্রীলঙ্কা কীভাবে করেছে সেটাও দেখা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ