Views Bangladesh Logo

দুই মাসে ১৭৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখার লক্ষ্য এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ সুষ্ঠু রাখতে বাংলাদেশ ব্যাংক গত দুই মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১.৭৫ বিলিয়ন ডলার (১৭৫ কোটি) সংগ্রহ করেছে। এর মধ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) ২৬টি ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে এই তথ্য নি‌শ্চিত করেছেন।

তিনি জানান, মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা। অকশনের কাট-অফ রেটও নির্ধারণ করা হয় ১২১ টাকা ৭৫ পয়সা।

সবমিলিয়ে চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭৫ কোটি মার্কিন ডলার (১.৭৫ বিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, ৯ সেপ্টেম্বরও বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ২৬৫ মিলিয়ন ডলার কিনেছিল। সেদিনের কাট-অফ রেট ছিল প্রতি ডলারে ১২১ টাকা ৭০ পয়সা।

একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের কারণে ব্যাংকগুলো দীর্ঘদিনের আমদানি দায়, বিশেষ করে জ্বালানি আমদানির বিল পরিশোধ করতে পেরেছে। এসব দায় শোধ হওয়ার পাশাপাশি আমদানি চাপ কমায় বর্তমানে বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি। ফলে বিনিময় হার ক্রমেই কমছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ