বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ঋণ পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষক ও উদ্যোক্তারা আগস্টের কিস্তি তিন মাস পর পরিশোধ করতে পারবেন।
রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ বা সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। তাই, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ অন্যান্য বন্যা কবলিত অঞ্চলের অশ্রেণিকৃত স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই ঋণগ্রহীতারা আগস্ট থেকে অক্টোবর মাসের ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষে পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সিএমএসএমই খাতের চলমান ঋণের সমন্বয় মেয়াদ আগস্ট ২০২৪ থেকে অক্টোবর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিলম্বিত পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত সুদ বা জরিমানা আদায় করা যাবে না।
এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে