Views Bangladesh Logo

আবারও আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন চালকরা। এর ফলে আপাতত রাজধানীর আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে দাবি আদায়ের লক্ষ্যে আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

এর আগে রোববার (২৪ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে অটোরিকশা চালকরা। পরে তারা বিষয়টি নিয়ে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ