আসকের নতুন সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নাজিয়া কবির
মানবাধিকার ও আইন সহায়তাবিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিষদের নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিয়া কবির।
এছাড়া সংগঠনটির নতুন ট্রেজারার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হেলাল উদ্দিন চৌধুরী।
শুক্রবার (২২ মে) নির্বাহী পরিষদের সভাপতি অ্যাডভোকেট জেড আই খান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম, আসকের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট তাহমিনা রহমান এবং মাবরুক মোহাম্মদ।
সভায় নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল ও ট্রেজারারকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাদের নেতৃত্বে আসকের মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনি সহায়তামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে