Views Bangladesh Logo

সাফায়ার আউটলেট উদ্বোধনে বারিশা হক

প্রিমিয়াম ফেব্রিক ও নজরকাড়া ডিজাইনের জন্য তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া পাকিস্তানি লাইফস্টাইল ব্র্যান্ড সাফায়ার এখন ঢাকায়। আন্তর্জাতিক মানের এই ব্র্যান্ডের বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটর হয়েছেন মডেল বারিশা হক।

সোমবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে আউটলেটটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওহিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক ফারহানা আক্তার, এবং মিরর ম্যাগাজিনের সিইও রাজু।

উদ্যোক্তারা জানান, সাফায়ার কাপড়ের গুণগত মান ও আধুনিক প্রিন্টের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা অন্য সমসাময়িক ব্র্যান্ডগুলো থেকে তাদের আলাদা করে। এছাড়া, আমদানি করা প্রিমিয়াম পণ্য হলেও দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।

যাত্রার প্রথম দিনেই শোরুমে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো। মনোমুগ্ধকর সাজসজ্জা, আধুনিক প্রদর্শনী এবং দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আউটলেটটি। রাজধানীর উত্তরা এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে আসা তাহমিনা হক বলেন, “সাফায়ারের পোশাকের নকশা একদম আলাদা এবং অন্য কোথাও সাধারণত দেখা যায় না। ভালো মানের ফেব্রিক ও ইউনিক ডিজাইন সাধারণত দামী হয়, কিন্তু এখানে সাশ্রয়ী মূল্যে মিলছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বারিশা হক বলেন, “বিশ্বব্যাপী সাফায়ারের অসংখ্য ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এতদিন আমি ওয়েবসাইট থেকে অর্ডার করতাম বা বিদেশে যাওয়ার সুযোগের অপেক্ষা করতাম। এখন দেশেই সরাসরি শপিং করার সুযোগ তৈরি হওয়ায় আমি আনন্দিত।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ