ভায়াদোলিদের জালে বার্সার ৭ গোল
লা লিগায় ২০২৪-২৫ মৌসুমে দারুণ খেলছে বার্সেলোনা। লিগে মৌসুমে টানা চতুর্থ জয় পেল কাতালান ক্লাবটি। আজ রবিবার (১ সেপ্টেম্বর) নিজেদের মাঠে বার্সেলোনা ৭-০ গোলে হারিয়েছে ভায়াদোলিদকে। হ্যাটট্রিক করেছেন রাফিনহা।
ম্যাচে বল দখল, গোলে শট সবকিছুতেই আধিপত্য ছিল হান্স ফ্লিকের দলের। ম্যাচের ২০ মিনিটে গোলের শুরুটা করেন রাফিনহা। এরপর ৬৪ ও ৭২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
এছাড়া একটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলেস কুন্দে, দানি ওলমো ও ফেরান তোরেস। লেভার চার ম্যাচে এটি চতুর্থ গোল। দানি ওলমো গোল পেলেন বার্সায় নিজের প্রথম দুই ম্যাচেই।
বার্সেলোনা আগের তিন ম্যাচেই জয় পেয়েছিল ২-১ গোলে। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা নিশ্চিত করল বার্সেলোনা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে