বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা আজ, অংশ নিচ্ছেন ৪০৬২৭ পরীক্ষার্থী
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪০ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী।
বার কাউন্সিল সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল থেকে পরীক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে শুরু করেছেন। প্রবেশপত্র সংগ্রহের জন্য আজ বেলা ২টা পর্যন্ত সময় রয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা অর্ এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় সফলভাবে পাস করার পর একজন আইনের শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। এরপর জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণের মাধ্যমে তারা আইনজীবী হিসেবে পেশাগত কার্যক্রম শুরু করতে পারেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে