Views Bangladesh Logo

চট্টগ্রামে থানার সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামের পটিয়ায় থানার মাত্র ২০০ গজ দূরে মুখোশ পরে মহাসড়কে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বুধবার (২৯ জুলাই) ভোরে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, ৮ থেকে ১০ জন মুখোশধারী যুবক মহাসড়কে মিছিল বের করেন।

মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’-সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেওয়া সবাই মুখোশ পরিহিত থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ