Views Bangladesh Logo

আগামী বছরে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন বছরে বিভিন্ন সরকারি ছুটি উপলক্ষে দেশের ব্যাংকগুলো মোট ২৭ দিন বন্ধ থাকবে। তবে এই ২৭ দিনের মধ্যে আট দিন শুক্র ও শনিবার।

রবিবার (১৭ নভেম্বর) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই ছুটির তালিকা পাঠায় বাংলাদেশ ব্যাংক। চলতি বছরে ব্যাংকে ছুটি ছিল মোট ২৪ দিন।

বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি শনিবার এক দিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) এক দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ (বুধবার) এবং জুমাতুল বিদা ও শবে কদর উপলক্ষে ২৮ মার্চ (শুক্রবার) ছুটি থাকবে।

আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। আর ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১০ জুন পর্যন্ত এই ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল (সোমবার), মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১১ মে (রবিবার) ব্যাংক বন্ধ থাকবে।

এ ছাড়াও ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই (মঙ্গলবার) , আশুরা উপলক্ষে ৬ জুলাই (রবিবার), জন্মাষ্টমী উপলক্ষে ১৬ আগস্ট (শনিবার), ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর (শুক্রবার), দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) দুই দিন, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার), বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর (বুধবার) ব্যাংক বন্ধ থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ