ঈদের ছুটিতে টানা ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে
ঈদুল আজহার ছুটির মধ্যেও তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে সীমিত পরিসরে লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী সোমবার (২৫ মে) ও মঙ্গলবার (২৬ মে) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার এলাকার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা থাকবে। এ দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন কার্যক্রম পরিচালিত হবে। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ মে ও ২৪ মেও ব্যাংক খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে। তবে পোশাক শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ সহজ করতে নির্ধারিত ওই দুই দিন সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে