Views Bangladesh Logo

ঈদের ছুটিতে সীমিত পরিসরে আজও ব্যাংক খোলা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঈদুল আজহার সাত দিনের সরকারি ছুটির মধ্যেও শ্রমিকদের বেতন-ভাতা প্রদান ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে আজ মঙ্গলবারও সীমিত পরিসরে কিছু ব্যাংক খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করতে পারবে গ্রাহকরা। এর পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছিল। সার্কুলারে উল্লেখ করা হয়, সরকারের ঘোষিত ঈদের ছুটি থাকলেও তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করার জন্য ব্যাংকিং কার্যক্রম চালু রাখা জরুরি।

এই নির্দেশনার আওতায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্পের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে।

এর পাশাপাশি বন্দরকেন্দ্রিক ব্যাংকিং সেবায় কোনো বিরতি নেই। দেশের সব সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথগুলো ঈদের পুরো সময়জুড়ে সার্বক্ষণিক (২৪/৭) সেবা প্রদান করবে। এছাড়া ঈদের দিন ব্যতীত ছুটির অন্যান্য দিনেও সীমিত আকারে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ