Views Bangladesh Logo

রোববার থেকে ব্যাংকে লেনদেনের সময় ১০-৩টা

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতা চলতে থাকলে জারি হওয়া কারফিউয়ের মধ্যে আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার নতুন অফিস সূচিতে কর্মঘণ্টা বাড়ানোর পর ব্যাংক ও পুঁজিবাজারেও নতুন সময়সূচি ঘোষণা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন শুরু হবে স্বাভাবিক সময়ের মতই সকাল ১০টায়। ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত, তবে লেনদেন চলবে ৩টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত সপ্তাহে টানা পাঁচদিন বন্ধের পর শেষ দু’দিন ব্যাংকের সীমিত সংখ্যক শাখা খোলা ছিল। ব্যাংক খোলা ছিল ৪ ঘণ্টা।

কারফিউ শিথিলতা আরও বাড়িয়ে রোববার থেকে মঙ্গলবার (২৮-৩০ জুলাই) সরকারি-বেসরকারি সব অফিস ছয় ঘণ্টা করে চলবে বলে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে। এই তিন দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ