সামিট গ্রুপের চেয়ারম্যানসহ তার পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব জব্দ
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ তার পরিবারের ১১ সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
রবিবার (৬ অক্টোবর) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে এই নির্দেশ দেয় বিএফআইইউ।
ব্যাংক হিসাব জব্দের তালিকায় তার পরিবারের অন্য সদস্যরা হলেন- স্ত্রী আঞ্জুমান আজিজ খান, তিন কন্যা আয়েশা আজিজ খান, আদিবা আজিজ খান ও আজিজা আজিজ খান, চার ভাই লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ফরিদ খান, লতিফ খান ও জাফর উম্মেদ খান এবং ভাইদের ছেলে ফয়সাল করিম খান ও সালমান খান। তারা সবাই সামিট গ্রুপের পরিচালক।
চিঠিতে আরও বলা হয়েছে, এই ১১ জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য জব্দ রাখতে হবে।
সোমবার (৭ অক্টোবর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হিসাব স্থগিত করা ব্যক্তি ও তাদের মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না তারা। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে। রবিবার (৬ অক্টোবর) তাদের হিসাব স্থগিত করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে