হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
রোববার (১১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর এক কর্মকর্তা। খবর ইউএনবি।
এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাছান মাহমুদকে আটক করা হয়।
এয়ারপোর্ট অ্যাভিয়েশন সিকিউরিটির এক কর্মকর্তা জানান, দিল্লিগামী বিমানে ওঠার চেষ্টা করছিলেন তিনি। পরে তাকে তাদের হেফাজতে নেয় বিমানবাহিনী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে