Views Bangladesh Logo

অসীম কুমার ও অপু উকিলের ব্যাংক হিসাব জব্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের দুই সন্তানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায় বিএফআইইউ।

এতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন হবে না। প্রয়োজনে হিসাব জব্দের এ সময় বাড়ানো হবে।

বিএফআইইউর চিঠিতে অসীম কুমার উকিল, অপু উকিল এবং তাদের সন্তান শায়ক উকিল ও শুদ্ধ উকিলের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্যসহ (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ